স্কুল-কলেজের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সময়সূচি পুনঃনির্ধারণ 

১১ জানুয়ারি ২০২৬, ০৭:১৯ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সময়সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে।  নতুন সূচি অনুযায়ী আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত উপ অঞ্চল পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

 রবিবার (১১ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (শারীরিক শিক্ষা) এবং বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সম্পাদক প্রফেসর মো: শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ সময়সূচি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর উপ-অঞ্চল হতে জাতীয় পর্যায় পর্যন্ত সময়সূচি অনিবার্য কারণবশত পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি মোতাবেক উপ-অঞ্চল হতে জাতীয় পর্যায় পর্যন্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

নতুন সূচি অনুযায়ী আগামী ২১ থেকে ২৩ জানুয়ারি অঞ্চল পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে ২৫ জানুয়ারি থেকে। যা চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। এ সময়সূচি অনুযায়ী প্রতিযোগিতা আয়োজনে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬