বেরোবির পাঠ্যক্রমে জুলাই অভ্যুত্থানের ইতিহাস 

৩১ অক্টোবর ২০২৪, ১১:১৭ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
জুলাই অভ্যুত্থানের ইতিহাস পড়ানো হবে বেরোবির বইয়ে

জুলাই অভ্যুত্থানের ইতিহাস পড়ানো হবে বেরোবির বইয়ে © টিডিসি সম্পাদিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সকল বিভাগে ‘বাংলাদেশ স্টাডিজ’ নামক কোর্সে জুলাই অভ্যুত্থানের ইতিহাস যুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ৪৯তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সিন্ডিকেট সভায় চূড়ান্ত অনুমোদন পেলে প্রতিটি বিভাগে জুলাই অভ্যুত্থানের ইতিহাস পড়ানো হবে।

একাডেমিক কাউন্সিলের সূত্র থেকে জানা যায় , বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. ইলিয়াছ প্রামানিক ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ সকল বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন। উক্ত বিষয়ে বিস্তারিত পর্যালোচনা শেষে সভায় ঐকমত্যের ভিত্তিতে পরবর্তী সেশন থেকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. ইলিয়াছ প্রামানিক বলেন, শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা এবং দায়িত্বশীলতা সৃষ্টির জন্য ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ একটি আদর্শ বিষয়। এই সংযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল ও সচেতন করে তুলবে এবং জাতীয় ঐক্যের আদর্শে তাদের উদ্বুদ্ধ করবে।

বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ‘জুলাই বিপ্লবের ইতিহাস ২০২৪’ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হলে শিক্ষার্থীরা সমকালীন ইতিহাসের ঘটনাপ্রবাহের সঙ্গে পরিচিত হবে। একই সঙ্গে জাতীয় চেতনা ও সংগ্রামের মর্মার্থও উপলব্ধি করতে পারবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক দায়বদ্ধতা তৈরি হবে।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9