বৃহস্পতিবার ওসমান হাদীর কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু এনসিপির

২১ জানুয়ারি ২০২৬, ০৪:১৮ PM , আপডেট: ২১ জানুয়ারি ২০২৬, ০৪:৫৯ PM
ওসমান হাদীর কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু এনসিপির

ওসমান হাদীর কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু এনসিপির © সংগৃহীহ ও টিডিসি সম্পাদিত

আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। তিন নেতার মাজার ও শহিদ ওসমান হাদীর কবর জিয়ারতের মাধ্যমে এই প্রচারণার শুরু হবে। আজ বুধবার (২১ জানুয়ারি) দলটির নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম এক বার্তায় এ তথ্য জানান। 

বার্তায় জানানো হয়, মাজার ও কবর জিয়ারত শেষে প্রচারণা কর্মসূচি তিন নেতার মাজার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত অগ্রসর হবে।

কর্মসূচিতে উপস্থিত থাকবেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, আসিফ মাহমুদ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আদীব আরিফ, মনিরা শারমিন, জাবেদ রাসিন,  দিলশানা পারুল, নাবিলা তাসনিদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

ছাত্রলীগ নেতার সাথে নামের মিল থাকায় প্রথমবার বাদ, পুনঃযাচাই…
  • ০১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে ৪৯ নারী-শিশুকে ধর্ষণ, হত্যার শিকার ৫২ জন
  • ০১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকা কলেজের ৫১ জনকে শাস্তির পর এবার আইডিয়াল কলেজের ভর্তি বা…
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার, আবেদন ৩…
  • ০১ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬