ইবিতে আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকীতে মৌনমিছিল

০৭ অক্টোবর ২০২৪, ০২:৩৬ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৪ AM
আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মৌনমিছিল করা হয়।

আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মৌনমিছিল করা হয়। © টিডিসি

ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মৌনমিছিল ও স্মরণসভার আয়োজন করা হয়।

সোমবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় শাখা ছাত্রদলের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মৌনমিছিল ও স্মরণসভার আয়োজন করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ ও সদস্যসচিব মাসুদ রুমি মিথুনসহ সংগঠনটির অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আর পড়ুন: জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের ফলপ্রত্যাশীদের সঙ্গে আলোচনায় বসেছে পিএসসি

সাহেদ আহম্মেদ বলেন, আবরার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রথম শহীদ। তিনি আমাদের চেতনার বাতিঘর। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সামান্য ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাকে হত্যা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা।

এ সময় তিনি শহীদ আবরার ফাহাদের হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকরসহ নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানান।

একসাথে জন্ম, একসাথে বেড়ে ওঠা— এবার অ্যাডমিন-পুলিশ ক্যাডার …
  • ২৯ জুন ২০২৬
ঘানা-নাইজেরিয়ার পর এবার বাংলাদেশেও ‘আইপিভিএস চ্যাপ্টার’: জর…
  • ২৯ জুন ২০২৬
জাতীয় স্টার্টআপ ও উদ্ভাবনী আইডিয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স…
  • ২৯ জুন ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে নতুন খবর দিল মাউশি
  • ২৯ জুন ২০২৬
পুকুরে ডুবে প্রাণ গেল স্কুল ছাত্রীর
  • ২৯ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ১৫ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬