মাহবুব উল আলম হা‌নিফ‌কে ইবি ছাত্রলীগের শুভেচ্ছা

০৭ নভেম্বর ২০১৮, ০২:০৩ PM
সাংসদ মাহবুব উল আলম হানিফকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়

সাংসদ মাহবুব উল আলম হানিফকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় © টিডিসি ফটো

বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ই‌বি) শাখা ছাত্রলীগ। বুধবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাকে এ শুভেচ্ছা জানানো হয়।

জানা যায়, নির্বাচনী কাজে বুধবার ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক হয়ে কু‌ষ্টিয়া ফিরছিলেন এমপি হানিফ। এ সময় ই‌বি শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জ‌ড়ো হয় নেতাকর্মীরা। 

সকালে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে মহাসড়কে সারিবদ্ধ হয়ে দাড়িয়ে বিভিন্ন স্লোগান দি‌তে থা‌কে ছাত্রলীগ। এরপর এমপি হানিফ উপস্থিত হলে ফুল দিয়ে তৈরি নৌকা প্রতীক দিয়ে তাকে শুভেচ্ছা জানান সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতা-কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন আলো, আবু হেনা মোস্তফা কামাল, আবুল খায়ের মোল্লা, সালাউদ্দিন আহমেদ সজল, আব্দুল ওদুদ, তৌ‌কির মাসুদ, রিজভী আহমেদ পাপন, ফয়সাল সিদ্দিকী আরাফাত, আব্দুল্লাহ আল মামুন, মি‌থিলা ফারজানা, ঝুমাসহ ক‌য়েক শতা‌ধিক নেতাকর্মী।

ট্যাগ: ইবি
যেসব যুক্তিতে জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬
কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
  • ১২ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রশ্নপত্র ফাঁস করে কারা—জানালেন শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬