২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু

১২ এপ্রিল ২০২৬, ০৭:৩০ PM
স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তর © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৬ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৫০ জন। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৬২৮। আজ রবিবার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট ১৫ হাজার সন্দেহজনক ও ২ হাজার ৬৩৯ নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০ হাজার ২২৫ জন। আর হাসপাতাল থেকে ছাড় পেয়েছে ৭ হাজার ৬৫৬ জন।

একই সময়ে মোট ২৮ জন নিশ্চিত ও ১৫১ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৭৯ জনের মৃত্যু হয়েছে। তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু্বরণকারীদের সর্বোচ্চ ৫ জনই ঢাকা জেলার বাসিন্দা।

ছাত্রীনিবাসে অশোভন আচরণের অভিযোগে ভবন মালিকের বিরুদ্ধে, গেট…
  • ০৫ অক্টোবর ২০২৬
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬