কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

১২ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ PM , আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৮:১৭ PM
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী © সংগৃহীত

জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় জামিনের পর কারামুক্ত হয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান। 

বিষয়টি নিশ্চিত করে কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বলেন, আজ বিকেল ৪টার দিকে তার জামিনসংক্রান্ত কাগজপত্র কারাগারে আসে। যাচাই-বাছাই শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর স্বজনরা তাকে কারাগার থেকে নিয়ে যান।

এর আগে, দুপুরে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, শুনানির সময় শিরীন শারমিন চৌধুরীকে সশরীরে আদালতে হাজির করা হয়নি। তার পক্ষে নিযুক্ত আইনজীবীরা আদালতে জামিন চেয়ে শুনানি করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর লালবাগ এলাকায় সংঘটিত সংঘাত ও সহিংসতার ঘটনায় এই হত্যাচেষ্টা মামলাটি দায়ের করা হয়েছিল। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং আজ সেই মামলাতেই তিনি জামিন পেলেন। 

এর আগে, গত ৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হলে পুলিশ রিমান্ডের আবেদন করে ও আসামিপক্ষ জামিনের আবেদন জানায়।  

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬