বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা

১২ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ PM
সভায় উপস্থিত কর্মকর্তাবৃন্দ

সভায় উপস্থিত কর্মকর্তাবৃন্দ © সংগৃহীত

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ সংশোধন করে সময়োপযোগী ও আধুনিক কাঠামোয় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ সংশোধন কল্পে গঠিত কমিটির আহ্বায়ক ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলিফ রুদাবা। 

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া, কমিটির সদস্য ও ইউজিসির মেম্বার প্রফেসর ড. মাছুমা হাবিব, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী।

এছাড়া কমিটির সদস্য হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (নিরীক্ষা ও আইন) জহিরুল ইসলাম, আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) ফাহিম ফয়সাল এবং সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার সভায় অংশগ্রহণ করেন।

সভায় “বগুড়া বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৬” এর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিদ্যমান আইনকে যুগোপযোগী ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, সংশোধিত আইন বাস্তবায়িত হলে বগুড়ায় একটি আধুনিক, গবেষণাভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ সুগম হবে, যা উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সবশেষ যা জানাল মন্ত্রণালয়
  • ২২ জুলাই ২০২৬
‘ফ্যাসিবাদের দোসর’ আফরিনা মাহমুদকে ওএসডি, নতুন পরিচালক ড্যা…
  • ২২ জুলাই ২০২৬
সজীব গ্রুপ নিয়োগ দেবে ডিভিশনাল সেলস ম্যানেজার, আবেদন ১০ আগস…
  • ২২ জুলাই ২০২৬
রাতের মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস 
  • ২২ জুলাই ২০২৬
আগুনে পুড়ে ছাই জেলে পরিবারের স্বপ্ন
  • ২২ জুলাই ২০২৬
লক্ষ্মীপুরের শিক্ষা প্রতিষ্ঠানে পানির ফিল্টার স্থাপন শুরু ক…
  • ২২ জুলাই ২০২৬