যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

১২ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ PM , আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৯ PM
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী © সংগৃহীত

জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১২ এপ্রিল) শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন। এদিকে দুপুরে জামিনের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। 

তিন যুক্তিতে তার জামিন মঞ্জুর হয়েছে জানিয়ে আসামিপক্ষের আইনজীবী নাজিয়া কিবরিয়া বলেন, সাবেক স্পিকারের পরিচ্ছন্ন রাজনৈতিক জীবন, স্বাস্থ্যগত অবস্থা এবং নারী হিসেবে বিবেচনাকে গুরুত্ব দিয়ে আদালত জামিন দিয়েছেন। 

শুনানি শেষে এই আইনজীবী বলেছেন, আদালত থেকে বেল বন্ড কারাগারে পৌঁছালেই তিনি জামিনে মুক্তি পাবেন। অন্য কোনো মামলায় আটকের সম্ভাবনা রয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, আপাতত সে ধরনের কোনো সম্ভাবনা নেই। ।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক জামিনের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত নির্ধারিত শর্তে তার জামিন মঞ্জুর করেছেন।

ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটিতে বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পা…
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌস আহমেদ মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
১৫ জেলায় সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে ফার্মাসিয়া লিমিটেড
  • ০১ অক্টোবর ২০২৬
পরাজয়ের পরও ‘অজুহাত’, পাল্টা প্রশ্ন লিটনের
  • ০১ অক্টোবর ২০২৬
দুই নেতাকে বহিষ্কার জামায়াতের, চাকসু নেতা বললেন—‘আমি তো জাম…
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে পল্লী বিকাশ কে…
  • ০১ অক্টোবর ২০২৬