যৌন হয়রানি প্রতিরোধে ইবিতে ছাত্রীদের বই-লিফলেট বিলি

২৫ মে ২০২৪, ০৮:২২ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
ছাত্রীদের মাঝে বই ওলিফলেট বিতরণ

ছাত্রীদের মাঝে বই ওলিফলেট বিতরণ © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যৌন নিপীড়ন প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও বই বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মাঝে এ লিফলেট ও বই বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়া হলের প্রভোস্ট এবং যৌন নিপীড়ন প্রতিরোধে অভিযোগ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী, সলের সদস্য সচিব এবং উপ-রেজিস্টার (প্রশাসন) আলমগীর হোসেন, হলের কর্মকর্তা লিংকনসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

জানা যায়, শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই যৌন নিপীড়নের ঘটনা ঘটে। এ বিষয়ে নিপীড়ন প্রতিরোধ সেলে অভিযোগ করা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। কারও সঙ্গে এমন ঘটনা ঘটলে কমিটির সদস্যদের কাছে অভিযোগ দেওয়ার আহ্বান করা হয়েছে। 

খালেদা জিয়া হলের প্রভোস্ট এবং যৌন নিপীড়ন প্রতিরোধে অভিযোগ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী বলেন, ক্যাম্পাসে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এগুলো সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতনায় এ প্রোগ্রাম। যাতে তাদের নিজেদের অধিকার এবং ঘটনাগুলোর বিষয়ে সচেতন হতে পারে।

 
রোনালদোর বিদায়ে বোনের আবেগঘন বার্তা, রহস্যময় মন্তব্যে বাড…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬-এ ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬…
  • ০৫ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা ভারতের
  • ০৫ নভেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে জোট ও কাউন্সিল ছাড়া কমিটিসহ যে ৪ কারণে এনসি…
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাবি ভর্তি: ৪ ইউনিটের ভর্তি আবেদন ফি বাড়ল, বাকিটাতে কত
  • ০৫ নভেম্বর ২০২৬
কোচকে না জানিয়েই অবসরের ঘোষণা রোনালদোর, পেছনের গল্প ফাঁস
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950