‘ক্যাম্পাস সাংবাদিকদের টুটি চেপে ধরার চেষ্টা চলছে’

১৬ মার্চ ২০২৪, ১২:৫৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫১ PM

© লোগো ও ছবি

বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ অনিয়ম, দুর্নীতি এবং নারী কেলেঙ্কারির সংবাদ প্রকাশের জেরে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির কার্যক্রম বন্ধের নির্দেশ ও ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেস ক্লাব।

শুক্রবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ ও সাধারণ সম্পাদক আজাহারুল ইসলামের যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিনিয়ত সাংবাদিকদের টুটি চেপে ধরতে উঠে পড়ে লেগেছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অনিয়ম, দুর্নীতি ও নারী শিক্ষার্থীদের যৌন হয়রানির মতো বিষয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করলেই সংগঠনটিকে একাধিকবার বন্ধের পাঁয়তারা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বিবৃতিতে নেতারা বলেন, সর্বশেষ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংগঠনটির ১০ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমন সিদ্ধান্ত প্রমাণ করে বিশ্ববিদ্যালয়টি মুক্তবুদ্ধি চর্চায় অসহযোগিতা ও শিশুসুলভ আচরণ করছে।

নেতৃবৃন্দ আরও বলেন, অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ক্যাম্পাসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার সুযোগ তৈরির আহ্বান জানাচ্ছি। ক্যাম্পাসে শিক্ষার্থীদের মুক্তবুদ্ধি চর্চার স্বাধীনতা ও সাংবাদিকদের টুটি চেপে ধরার অপচেষ্টা বন্ধ করার জোর দাবি জানাই।

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধা…
  • ১৭ মার্চ ২০২৬
হাম রোগে শিশুর মৃত্যু, মহাখালী সংক্রামক হাসপাতালে ভাঙচুর
  • ১৭ মার্চ ২০২৬
ইউএনওর সঙ্গে নারীর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
  • ১৭ মার্চ ২০২৬
এতিম শিক্ষার্থীদের দেওয়া ৪০ হাজার টাকা ছবি তোলার পরই ফেরত ন…
  • ১৬ মার্চ ২০২৬
ঘুমিয়েও সারারাত ইবাদতের সাওয়াব রয়েছে যে আমলে
  • ১৬ মার্চ ২০২৬
শবে কদরের নামাজের নিয়ম, পড়ার পদ্ধতি ও ফজিলত
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence