নির্বাচনের জন্য তিনদিন স্থগিত ইবির পরীক্ষা, খোলা থাকবে হল

০৫ জানুয়ারি ২০২৪, ১২:৩৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৮ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সব বিভাগের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামীকাল শনিবার থেকে সোমবার পর্যন্ত তিনদিন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বন্ধ থাকবে। তবে খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের অফিস এবং আবাসিক হল। ভোটগ্রহণের দিন ক্লাস-পরীক্ষা ও অফিসও বন্ধ থাকবে।

শুক্রবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের কারণে আগামী ৬ ও ৮ তারিখ সব বিভাগের পরীক্ষা বন্ধ  থাকবে।

আরো পড়ুন: চবির ভর্তি আবেদনে পেমেন্ট স্ট্যাটাসে জটিলতা, যা বলছে কর্তৃপক্ষ

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, নির্বাচনের দিন সাধারণ ছুটির আওতায় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও নির্বাচনের আগের ও পরের দিন শুধু পরীক্ষা বন্ধ থাকবে। তবে এ দু’দিন খোলা থাকবে অফিস।

আবাসিক হল যথারীতি খোলা থাকার বিষয়টি নিশ্চিত করে প্রভোস্ট কাউন্সিলের সদস্য ও শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, সব আবাসিক হল খোলাই থাকবে।

জবির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আবাসনে আরও ১০০ কোটি টাকার…
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসিতে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ২৫ পরীক্ষার্থী
  • ০২ জুলাই ২০২৬
ন্যানো-প্রযুক্তিভিত্তিক কৃষি গবেষণায় যবিপ্রবি-এমআইটির যৌথ উ…
  • ০২ জুলাই ২০২৬
শিক্ষার্থীদের নিরাপত্তায় জবিতে চালু হচ্ছে ‘জেএনইউ কুইক রেসপ…
  • ০২ জুলাই ২০২৬
আইসিডিডিআর,বির ট্রাস্টি বোর্ডে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও দুই…
  • ০২ জুলাই ২০২৬
শিক্ষা খাতে কোনো ধরনের আর্থিক অনিয়ম গ্রহণযোগ্য হবে না: শিক্…
  • ০২ জুলাই ২০২৬