অনলাইন ক্লাস থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের

০৩ জানুয়ারি ২০২৪, ০৬:৩৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

প্রতি সপ্তাহে একদিন মঙ্গলবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরিবর্তন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। আগামী ১৬ জানুয়ারি থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবারের একাডেমিক কার্যক্রম অন্যান্য দিনের মত সশরীরে অনুষ্ঠিত হবে। বুধবার (৩ জানুয়ারি) বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জানানো যাচ্ছে যে, ৪৩তম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৬ জানুয়ারি ২০২৪ তারিখ থেকে অন্যান্য দিনের মত মঙ্গলবারও স্বশরীরে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চলমান থাকবে।”

আরও পড়ুন: বেআইনি কাজে শীর্ষে আইনের শিক্ষার্থীরা

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই একবিজ্ঞপ্তিতে ০১ আগষ্টের পর থেকে প্রতি মঙ্গলবার সকল একাডেমিক কার্যক্রম অনলাইনে পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়। এরপর থেকে অনলাইনেই একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়ে এসেছে।

মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950