এখনও আইসিইউতে কুবি ছাত্র ইরফান, দেখতে গেলেন উপাচার্য

১১ নভেম্বর ২০২৩, ০৯:৫২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM
আজ উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন ওই ছাত্রকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন

আজ উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন ওই ছাত্রকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন © সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ইরফান উল্লাহর অবস্থার এখনো উন্নতি হয়নি। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার ইরফান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগরজুলি বিশ্বরোড এলাকায় তিশা বাসের ধাক্কায় গুরুতর আহত হন। প্রাথমিক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জরুরি ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।

পরে প্রথমে মাতুয়াইল এসএমসি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হলেও তার অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয় কিন্তু সেখানে তার অবস্থা খারাপের দিকে যাওয়ায় রাজধানীর কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয়। 

বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে চিকিৎসকদের বরাত ফার্মেসি বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী তরিকুল ইসলাম জানান, আজ সকালে তার অপারেশন হয়েছে। মস্তিষ্কে আঘাত পাওয়ার ফলে তার মস্তিষ্ক ফুলে যায়, এর ফলে অপারেশনের মাধ্যমে মাথার খুলি আলাদা করে ফ্রিজিং অবস্থায় রাখা হয়েছে। চিকিৎসকরা জানান, আগামী তিনদিন ইরফানের জ্ঞান ফেরার সম্ভাবনা নেই।

উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন জানান, আমি ইরফানকে দেখতে গিয়েছি। আমিসহ প্রক্টরিয়াল বডি তার নিয়মিত খোঁজখবর রাখছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমার যতটুকু সম্ভব তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছি। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে একটি মামলাও করা হয়েছে।

৪ শিক্ষকের ৭ শিক্ষার্থী, এইচএসসিতে পাস করেননি কেউ
  • ০৭ নভেম্বর ২০২৬
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধ…
  • ০৭ নভেম্বর ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতার আয়োজন করছে উইকিস্কলার, রেজ…
  • ০৭ নভেম্বর ২০২৬
ডাবল সেঞ্চুরি পেতে হৃদয়ে ভরসা তাসকিন, সাদমানের বদলে কেউ ব্য…
  • ০৭ নভেম্বর ২০২৬
সবার ওপরে পরিমনি, আছেন মেহজাবিনও—শীর্ষ দশে কারা
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950