অবরোধেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলবে ক্লাস-পরীক্ষা

০৪ নভেম্বর ২০২৩, ০৯:৫৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
অবরোধে পুলিশ পাহারায় বিশ্ববিদ্যালয়ের বাস ক্যাম্পাসে প্রবেশ করে

অবরোধে পুলিশ পাহারায় বিশ্ববিদ্যালয়ের বাস ক্যাম্পাসে প্রবেশ করে © ফাইল ছবি

বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী অবরোধ কর্মসূচির দিনগুলোতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাসের পাশাপাশি পরীক্ষাসমূহও অনুষ্ঠিত হবে। নির্ধারিত রুটে পরিবহনসমূহও চলবে। শনিবার (৪ নভেম্বর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। 

অফিস আদেশে বলা হয়, আগামী ৫ ও ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাসের পাশাপাশি পরীক্ষাসমূহও অনুষ্ঠিত হবে এবং অফিস যথারীতি খোলা থাকবে। 

পরিবহন অফিস সূত্রে জানা যায়, পুলিশের নিরাপত্তায় রবিবার সকাল সাড়ে ৮টায়  কুষ্টিয়ার কাস্টমস্ মোড়, ঝিনাইদহের আরাপপুর এবং শৈলকুপার উপজেলা মোড় হতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এ ছাড়স বিকাল ৪ টায় যথারীতি ফিরে যাবে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গাড়িসমূহ চলাচল করবে। 

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশের পর রোববার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টা সারাদেশে দ্বিতীয় দফায় অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি-জামায়াত।

ডিআইইউর ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
চেয়ারম্যান প্রার্থীকে জীবন্ত পুড়িয়ে ফেলার হুমকি সাবেক যুবদল…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
এবার ‎জাকসুর উদ্যোগে চালু হলো ‘শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইট’
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
অন্তবর্তী সরকারের সহযোগিতায় জামায়াত রংপুর দখল করেছে: রাশেদ …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কিশোরগঞ্জকে ময়মনসিংহ থেকে যারা বের করেছে, তাদের অভিশাপ দিলে…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে বৈষম্যমূলক আচরণের অভিযোগ, প্রশাসনের অনুষ্ঠান বয়কট ছা…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬