জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই গেটে তালা ছাত্রদলের

০২ নভেম্বর ২০২৩, ০৮:৩৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই গেটে তালা ছাত্রদলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই গেটে তালা ছাত্রদলের © ফাইল ছবি

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুইটি গেটে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদল। এসময় প্রতিটি গেটে ‘সর্বাত্মক অবরোধ’ লেখা সম্বলিত একটি করে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিএনপির ডাকা অবরোধের তৃতীয় দিনে সকাল ৭টার দিকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটে।

জানা যায়, জবি শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম এবং সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট (ব্যাংকের গেট) ও পোগেজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ গেটে তালা ও ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়। পোগেজ ল্যাবরেটরির গেটে তালা ও ব্যানার লাগানোর সময় তাদের ধাওয়া করে পুলিশ।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, এক দফা দাবি আদায়ের সারাদেশে এ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। সারাদেশের সঙ্গে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় জবিতেও এ কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচি সফল করার লক্ষ্যে শাখা ছাত্রদল গেটে তালা দিয়েছে।

সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, এক দফা দাবি আদায় এবং বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশলীগ ও আওয়ামী সন্ত্রাসীদের বর্বর হামলা ও গণ গ্রেপ্তারের প্রতিবাদে আমরা অবরোধ পালন করছি। অবরোধের তৃতীয় দিনে আমরা জবির বিভিন্ন গেটে তালা ঝুলিয়েছি।

রাজনীতিতে মূল্যায়নের মাপকাঠি: শিক্ষাগত যোগ্যতা নাকি দলের প্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ আবাসিক হলে ছাত্রদলের কর্মসূচি, উপস্থিত শাবি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বেরোবিতে ১২০০ শিক্ষার্থী নিয়ে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর এক কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের কারাতে প্রতিযোগিতায় বিএইউএসটি শিক্ষার্থীর ব্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষায় নকল—শাস্তি পাওয়া ৬৪ শিক্ষার্থীর মধ্যে রয়েছেন নিষিদ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬