বিএনপি-জামায়াতের অবরোধে প্রভাব পড়েনি ইবি ক্যাম্পাসে

৩১ অক্টোবর ২০২৩, ০৪:৫৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM

© সংগৃহীত

বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচিতে প্রভাব পড়েনি ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে। সকল বিভাগে সশরীরে চলেছে ক্লাস ও অফিসমূহ। শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তবে শহরে থাকা শিক্ষার্থীরা কম এসেছেন।মঙ্গলবার (৩১ অক্টোবর) শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী পরিবহনগুলো ক্যাম্পাসে যাতায়াত করেছে কড়া পুলিশী নিরাপত্তায়। গাড়ি বহরের সামনে ও পেছনে পুলিশের কয়েকটি গাড়ি নিরাপত্তা দিয়েছে।

জানা যায়, আজ সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়ার কাস্টমমোড় হতে এবং ঝিনাইদহ শহরের আরাপপুর এবং শৈলকুপার উপজেলা মোড় হতে শিক্ষক,শিক্ষার্থী ও কর্মকর্তা/কর্মচারীদের জন্য শুধুমাত্র ক্যাম্পাসের নিজস্ব বাস গুলো চলেছে । বন্ধ থাকবে সকাল ১০ টা ও দুপুর ২টার ট্রিপ । সকল বাস পুনরায় পুলিশ প্রোটোকল নিয়ে বিকাল ৪টায় ক্যাম্পাস হতে কুষ্টিয়া,ঝিনাইদহ ও শৈলকূপার উদ্দেশ্যে ছেড়ে গেছে। 

আরও পড়ুন: অবরোধে জবির বাস ভাঙচুর, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা  

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুন বলেন, আমরা নির্বিঘ্নভাবে ক্লাস করেছি এবং ক্যাম্পাসে চলাফেরা করেছি। তবে অন্য স্বাভাবিক দিনের তুলনায় ক্লাস কম হয়েছে। তবে যারা শহরে থাকেন তারা অনেকে আতঙ্কে ক্যাম্পাসে আসেননি।

প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমরা পার্শ্ববর্তী কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা প্রশাসনের সহযোগিতা নিয়েছি। তারা আমাদেরকে র‌্যাব, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যদের দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করেছেন। 

প্রসঙ্গত, গত ২৯ তারিখ পর হরতালের দিনেও আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় ক্যাম্পাসের পরিবহনগুলো যাতায়াত করেছিল। ক্যাম্পাসে হরতালের কোনো প্রভাব ক্যাম্পাসে পড়েনি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু
  • ০৩ জুলাই ২০২৬
ছোট্ট দানায় বড় পুষ্টি, জানুন সাদা তিল খাওয়ার সঠিক নিয়ম
  • ০৩ জুলাই ২০২৬
খুলনা জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের কমিটি গঠনের নি…
  • ০৩ জুলাই ২০২৬
জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি তোলায় সাবেক যুবদল নেতা…
  • ০৩ জুলাই ২০২৬
নতুন দামে আজ দেশের বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে সোনার ভরি?
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনা কি বাড়তি সুবিধা পাচ্ছে, কড়া জবাব দিলে…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence