প্রশাসনিক রদবদলের উদ্দেশ্য রাজনীতি নয়, শিক্ষার উন্নয়ন : নোবিপ্রবি উপাচার্য

০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৫ AM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৬ AM
বক্তব্য দিচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

বক্তব্য দিচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। © সংগৃহীত

বিশ্ববিদ্যালয়গুলোতে সাম্প্রতিক প্রশাসনিক পরিবর্তনের মূল উদ্দেশ্য রাজনীতি নয়, বরং শিক্ষার মানোন্নয়ন ও সামগ্রিক বিকাশ বলে মন্তব্য করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

তিনি বলেন, ‘সরকার পরিবর্তনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক রদবদল হয়েছে। তবে এই পরিবর্তনের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই; বরং উচ্চশিক্ষার সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের উদ্যোগের অংশ হিসেবেই এসব দায়িত্ব অর্পণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের যাত্রায় প্রশাসনিক পথগুলো পরিবর্তন করেছেন এবং নতুন দায়িত্ব দিয়েছেন, যাতে বিশ্ববিদ্যালয়গুলোতে সঠিকভাবে উচ্চশিক্ষার মানোন্নয়ন ঘটে।’

শুক্রবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রহুল আমিন অডিটোরিয়ামে অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও আইকিউএসির যৌথ উদ্যোগে আয়োজিত শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যারিয়ার বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর সেই উন্নয়ন যাত্রার সহযাত্রী হিসেবে কাজ করছেন উল্লেখ করে অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘আমি জানতাম আমাকে একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। দীর্ঘ ১৭ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকলেও আমি প্রশাসনিক দায়িত্বে ছিলাম না। আমাকে পছন্দের সুযোগ দেওয়া হলে আমি দুটি নাম দিয়েছিলাম, যার মধ্যে প্রথমটিই ছিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যদিও আমি বৃহত্তর নোয়াখালীর সন্তান, কিন্তু আগে কখনো এখানে আসা হয়নি। ওয়েবসাইটে দেখে আমার মনে হয়েছিল এটি একটি ভালো বিশ্ববিদ্যালয় এবং এখানে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। সরকার সেটি বিবেচনায় নিয়ে আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন।’

তিনি আরও জানান, ‘দায়িত্ব নেওয়ার পর এখনো ছয় মাস পূর্ণ না হলেও ইতোমধ্যেই শিক্ষার্থীদেরসহ প্রায় সব স্তরের স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় করেছি। এতে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সে অনুযায়ী ইতিবাচক পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।’

সীমাবদ্ধতার কথা উল্লেখ করে উপাচার্য বলেন, আমাদের সম্পদ সীমিত—এটি সত্য। চাইলেই সব কাজ একসাথে করা সম্ভব নয়, তবে ধীরে ধীরে আমরা পরিবর্তন আনার চেষ্টা করছি। প্রধানমন্ত্রী ও সরকারের যে উদ্দেশ্যে এই প্রশাসনিক রদবদল, তা নিশ্চয়ই বাস্তবায়িত হবে।’

এ সময় উন্নয়ন যাত্রায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষক-শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কৃতী প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন তিনি। 

নোবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. মো. সহিদ সারওয়ারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন ও নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী।

সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে ছিলেন নোবিপ্রবির অ্যালামনাই ও বাংলাদেশ পুলিশ হেড কোয়াটার্সের অতিরিক্ত পুলিশ সুপার বি এম শাহরিয়ার আবদুল্লাহ বিন ফারিদ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সির ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মাসুদুর রহমান ও মানিকগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও নোবিপ্রবি অ্যালামনাই কামরুল হাসান রিমেল।

স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প
  • ০৭ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রী…
  • ০৭ নভেম্বর ২০২৬
জাবিপ্রবির প্রথম নারী চেয়ারম্যান হলেন জিওলজি বিভাগের ওয়াহিদ…
  • ০৭ নভেম্বর ২০২৬
পদত্যাগ করতে পারেন ট্রাম্পের অন্তত ৫ মন্ত্রী
  • ০৭ নভেম্বর ২০২৬
মসজিদ কমিটি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের আঘাতে বিএনপি নেতার মৃত্…
  • ০৭ নভেম্বর ২০২৬
ধ্বংস করা হচ্ছে আ’লীগ আমলের বহুল আলোচিত ইভিএম মেশিন
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950