পুলিশ-র‌্যাবের নিরাপত্তায় ক্যাম্পাসে ইবি শিক্ষক-শিক্ষার্থীদের বাস

৩১ অক্টোবর ২০২৩, ১১:২৬ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাসে যাচ্ছে ইবির বাস

পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাসে যাচ্ছে ইবির বাস © সংগৃহীত

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে সশরীরে চলছে ক্লাস ও অফিস। এ অবস্থায় মঙ্গলবার (৩১ অক্টোবর) শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী বাসসহ পরিবহন ক্যাম্পাসে যাতায়াত করেছে কড়া পুলিশি নিরাপত্তায়।

গাড়ি বহরের সামনে ও পেছনে পুলিশ এবং র‌্যাবের বেশ কয়েকটি গাড়ি নিরাপত্তা দিয়েছে। জানা গেছে, সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়ার কাস্টম মোড় এবং ঝিনাইদহ শহরের আরাপপুর ও শৈলকুপার উপজেলা মোড় হতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য শুধু ক্যাম্পাসের নিজস্ব বাস চলেছে।

তবে বন্ধ রাখা হয়েছে সকাল ১০টা ও দুপুর ২টার ট্রিপ। সকল বাস পুনরায় পুলিশ প্রোটোকল নিয়ে বিকেল ৪টায় ক্যাম্পাস হতে কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকূপায় যাবে।

আরো পড়ুন: সিইসির সঙ্গে বৈঠকে বসেছেন পিটার হাস

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমরা কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা প্রশাসনের সহযোগিতা নিয়েছি। তারা আমাদেরকে র‌্যাব, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যদের দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করেছেন। 

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবরের হরতালের দিনেও আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় ক্যাম্পাসের পরিবহনগুলো যাতায়াত করেছিল। ক্যাম্পাসে হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু
  • ০৩ জুলাই ২০২৬
ছোট্ট দানায় বড় পুষ্টি, জানুন সাদা তিল খাওয়ার সঠিক নিয়ম
  • ০৩ জুলাই ২০২৬
খুলনা জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের কমিটি গঠনের নি…
  • ০৩ জুলাই ২০২৬
জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি তোলায় সাবেক যুবদল নেতা…
  • ০৩ জুলাই ২০২৬
নতুন দামে আজ দেশের বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে সোনার ভরি?
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনা কি বাড়তি সুবিধা পাচ্ছে, কড়া জবাব দিলে…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence