খুলনা জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের কমিটি গঠনের নির্দেশ

০৩ জুলাই ২০২৬, ০৯:৩৪ AM
ছাত্রদলের লোগো

ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

খুলনা জেলা ও মহানগর ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটে নতুন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। মেয়াদোত্তীর্ণ হওয়ায় অল্প সময়ের মধ্যে এসব ইউনিটের নতুন কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা দিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, খুলনা জেলা শাখার অধীনস্থ সব উপজেলা, পৌর, কলেজ ও ইউনিয়ন ছাত্রদল এবং খুলনা মহানগর শাখার অধীনস্থ সব থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদলের কমিটির মেয়াদ শেষ হয়েছে। 

তাই কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে এসব ইউনিটে নতুন কমিটি গঠনের উদ্যোগ নিতে হবে।

ট্যাগ: ছাত্রদল
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬