জবির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আবাসনে আরও ১০০ কোটি টাকার ঋণচুক্তি

০২ জুলাই ২০২৬, ০৭:৪৮ PM
অগ্রণী ব্যাংক পিএলসির সঙ্গে জবির সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর

অগ্রণী ব্যাংক পিএলসির সঙ্গে জবির সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর © টিডিসি ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে দ্বিতীয় পর্যায়ে আরও ১০০ কোটি টাকার গৃহ নির্মাণ ঋণ দেওয়ার লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ‘ডিড অব কর্পোরেট গ্যারান্টি অ্যান্ড লোন এগ্রিমেন্ট’-এ স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং অগ্রণী ব্যাংক পিএলসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ব্যবস্থাপক মো. গোলাম সরওয়ার।

চুক্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ২০ বছর মেয়াদে ৯ শতাংশ সুদে আবাসিক গৃহ নির্মাণ ঋণ গ্রহণের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, প্রথম পর্যায়ের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর প্রায় দুই বছর এ ঋণ কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। নতুন চুক্তির মাধ্যমে আবারও ঋণ কার্যক্রম চালু হওয়ায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, আগের চুক্তির বিভিন্ন জটিলতা ও সীমাবদ্ধতা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে নতুন চুক্তি করা হয়েছে, ফলে বিশ্ববিদ্যালয়ের স্বার্থও সুরক্ষিত থাকবে।

ট্রেজারার ও ঋণ বরাদ্দ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, দীর্ঘ প্রচেষ্টার পর আবাসন ঋণ কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হয়েছে। এ ঋণ সুবিধার মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা যেমন উপকৃত হবেন, তেমনি বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রাতিষ্ঠানিক স্বার্থও সুরক্ষিত থাকবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী নূর, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, কর্মকর্তা সমিতির সভাপতি খন্দকার হাবিবুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার (আইন) রঞ্জন কুমার দাসসহ বিশ্ববিদ্যালয় ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিরা পেলেন ক্রীড়া সংস্থার শীর্ষ দ…
  • ২১ আগস্ট ২০২৬
অস্ত্র কেনাবেচার সময় র‍্যাবের হাতে আটক ব্যবসায়ী 
  • ২১ আগস্ট ২০২৬
সাড়ে ৬ বছরে ১৬ শিক্ষার্থীর আত্মহত্যা, আড়ালে মানসিক চাপ-একাক…
  • ২১ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দিচ্ছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যা…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল পা…
  • ২১ আগস্ট ২০২৬
সরিয়ে দেওয়া হলো এনটিআরসিএ সদস্য নূরে আলমকে
  • ২১ আগস্ট ২০২৬