বিশেষ বৃত্তির টাকা না পাওয়া শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা দিল জবি প্রশাসন

০২ জুলাই ২০২৬, ০৪:০০ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বিশেষ বৃত্তি নীতিমালা-২০২৫’-এর আওতায় মনোনীত হলেও এখনো বৃত্তির অর্থ পাননি—এমন শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব শিক্ষার্থী পূর্বে অনলাইনে ব্যাংক তথ্য জমা দিয়েও এখনো বৃত্তির অর্থ পাননি, তাদের পুনরায় সঠিক ব্যাংক তথ্য দিয়ে নির্ধারিত ফরম পূরণ করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ জুলাই ২০২৬ রাত ১২টা ১ মিনিট থেকে ৪ জুলাই ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত scholarship.jnu.ac.bd ওয়েবসাইটে তথ্য সংশোধনের সুযোগ থাকবে।

প্রশাসন জানিয়েছে, তথ্য পূরণের ক্ষেত্রে কয়েকটি শর্ত অবশ্যই অনুসরণ করতে হবে। শিক্ষার্থীর নাম এবং ব্যাংক হিসাবের নাম হুবহু এক হতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ১৩ থেকে ১৭ সংখ্যার মধ্যে হতে হবে এবং সেখানে কোনো স্পেস বা ড্যাশ (-) ব্যবহার করা যাবে না। এছাড়া ব্যাংকের রাউটিং নম্বর অবশ্যই ৯ সংখ্যার হতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঠিক তথ্য জমা দেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে দ্রুত বৃত্তির অর্থ তাদের ব্যাংক হিসাবে পাঠানো সম্ভব হয়।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬