নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং নিয়ে কড়া বার্তা বেরোবি প্রশাসনের

০২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামীকাল রবিবার (৩ সেপ্টেম্বর) শুরু হবে। এর আগেই র‍্যাগিং প্রতিরোধে হুঁশিয়ারি বার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রবিবার সকাল ১০টা থেকে নিজ নিজ বিভাগে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে। গত মাসের ১৩ আগস্ট (রবিবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় ৩ সেপ্টেম্বর প্রথম বর্ষের ক্লাস শুরুর সিদ্ধান্ত গ্রহণ নেয়া হয়। নবীন বরণ ও ক্লাস শুরুর বিষয়ে ইতোমধ্যে প্রত্যেক বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। 

তিনি আরও বলেন, র‍্যাগিং দমনে কঠোর অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে প্রক্টরিয়াল টিম সর্বদা প্রস্তুত রয়েছে। কোনো শিক্ষার্থীকে র‍্যাগিং করার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে এরই মধ্যে র‍্যাগিং প্রতিরোধে সচেতনতামূলক নির্দেশনা দিয়েছে প্রক্টরিয়াল বডি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর শরিফুল ইসলাম বলেন, র‍্যাগিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। এজন্য আমরা তিন ধরনের পদক্ষেপ নিয়েছি। প্রথমত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পটে পোস্টারিং এর মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত প্রতিটি বিভাগে এবিষয়ে নোটিশ দেওয়া হবে এবং তৃতীয়ত প্রক্টরিয়াল বডি প্রতিনিয়ত ক্যাম্পাসে টহল দিবে। 

তিনি আরও বলেন, কেউ র‍্যাগিং দিলে বা দেওয়ার চেষ্টা করলে প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী  তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি,জ…
  • ০৩ জুলাই ২০২৬
পদত্যাগ করেছেন মলদোভার প্রধানমন্ত্রী
  • ০৩ জুলাই ২০২৬
৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেই প্রো-ভিসি
  • ০৩ জুলাই ২০২৬
ইবির ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন 
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ দিলেন ঘানার তান্ত্রিক
  • ০৩ জুলাই ২০২৬
বাইসাইকেল কাণ্ড: রুকন সম্মেলনের প্রথম পর্বে সভাপতি, ২য় পর্ব…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence