৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেই প্রো-ভিসি

০৩ জুলাই ২০২৬, ১১:০২ PM
বেসরকারি বিশ্ববিদ্যালয়

বেসরকারি বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষ প্রশাসনিক কাঠামোয় সংকট আরও প্রকট হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ হালনাগাদ তথ্যে দেখা গেছে, অনুমোদিত ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯৬টিতে উপ-উপাচার্যের (প্রো-ভিসি) পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ না হওয়ায় অনেক বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রম, একাডেমিক সিদ্ধান্ত গ্রহণ এবং নীতিনির্ধারণে জটিলতা তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ ইউজিসির তথ্যমতে উপ-উপাচার্য নেই এমন বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে, ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগং; সেন্ট্রাল উইমেন'স ইউনিভার্সিটি; আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি; গণ বিশ্ববিদ্যালয়; দি পিপল'স ইউনিভার্সিটি অব বাংলাদেশ; এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ; ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; বাংলাদেশ ইউনিভার্সিটি; লিডিং ইউনিভার্সিটি; বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ; সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; প্রিমিয়ার ইউনিভার্সিটি; স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ; স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ; প্রাইম ইউনিভার্সিটি; নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ; সাউদার্ণ ইউনিভার্সিটি বাংলাদেশ; পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি; শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি; দি মিলেনিয়াম ইউনিভার্সিটি; ইস্টার্ন ইউনিভার্সিটি; উত্তরা ইউনিভার্সিটি; ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া; ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ; বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি; প্রেসিডেন্সী ইউনিভার্সিটি; ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস; প্রাইমএশিয়া ইউনিভার্সিটি; রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়; আশা ইউনিভার্সিটি বাংলাদেশ; ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি; ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ; হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ; বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি; নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ; ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ; ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ; এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ; নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, খুলনা; খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়; সোনারগাঁও ইউনিভার্সিটি; ফেনী ইউনিভার্সিটি; ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়।

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস; চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি; টাইমস্ ইউনিভার্সিটি, বাংলাদেশ; নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; রাজশাহী সাইন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি; ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; আর.পি. সাহা বিশ্ববিদ্যালয়; জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ; গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ; সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, সৈয়দপুর; বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, কাদিরাবাদ; বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, কুমিল্লা; ইউনিভার্সিটি অব স্কলার্স; কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ; এন. পি. আই ইউনিভার্সিটি অব বাংলাদেশ; নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি; রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া; ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চট্টগ্রাম; সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি; রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়; ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ; রূপায়ন এ. কে. এম শামসুজ্জোহা বিশ্ববিদ্যালয়; আনোয়ার খান মডার্ণ ইউনিভার্সিটি; আহছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়।

বান্দরবান বিশ্ববিদ্যালয়; শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি, রাজশাহী; ট্রাস্ট ইউনিভার্সিটি, বরিশাল; ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি; ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া; ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট এন্ড টেকনোলজি; মাইক্রোল্যান্ড ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি; আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি; ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি; চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি; বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি, খুলনা; তিস্তা ইউনিভার্সিটি; ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি বাংলাদেশ; লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়; জাস্টিস আবু জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; গ্রামীন বিশ্ববিদ্যালয়; ইবাইস ইউনিভার্সিটি; দি ইউনিভার্সিটি অব কুমিল্লা; কুইন্স ইউনিভার্সিটি; আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি।

ইউজিসির তথ্যমতে, দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংখ্যা ১১৬টি। এর মধ্যে চারটি বিশ্ববিদ্যালয়ে (ইবাইস ইউনিভার্সিটি; দি ইউনিভার্সিটি অব কুমিল্লা; আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি ও কুইন্স ইউনিভার্সিটি) শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া অনুমোদন নিয়ে কার্যক্রম শুরু করতে পারেনি এমন বিশ্ববিদ্যালয় আছে ৩টি, সেগুলো হলো, রূপায়ণ একেএম শামসুজ্জোহা বিশ্ববিদ্যালয়, শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি, রাজশাহী, মাইক্রোল্যান্ড ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

ভারতের সঙ্গে সর্বনিম্ন রানে অলআউট পাকিস্তান, হারল বড় ব্যবধা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বহু নেতা-কর্মী সামনে ভালো কথা বলে, বাইরে এসে বলে না
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬