ইবির ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন 

০৩ জুলাই ২০২৬, ১১:০০ PM
ইবির ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন 

ইবির ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন  © টিডিসি ফটো

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত ইসলামী ছাত্র আন্দোলনের জনশক্তিদের এক সভা শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। 

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন রাহাত এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের মো. সুমন হোসেন। এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন মো. ইমরান হোসেন এবং ইসমাইল হোসেন তাকবির। 

এদিন সংগঠনের ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মনজু। 

পুনঃনির্বাচিত সভাপতির ইসমাইল হোসেন রাহাত উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেবল একটি সংগঠন নয়, বরং এটি একটি আদর্শিক প্ল্যাটফর্ম। সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে ক্যাম্পাসের প্রতিটি শিক্ষার্থীকে আলোর পথে আহ্বান জানানো আমাদের দায়িত্ব। নতুন সেশনের এই কমিটিকে সাথে নিয়ে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে আমাদের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করব।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন মনজু বলেন, শিক্ষাঙ্গণ সুস্থ ধারার রাজনীতি চর্চার মাধ্যমে নৈতিকতাসম্পন্ন মেধাবী প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ইসলামী বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ছাত্র আন্দোলন সর্বদা আপোশহীন। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

ডিসিইউর বদরুন্নেসা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধ…
  • ১১ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন ও সহিংসতার ঘটনায় ১৮ জন আটক
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসির অনুরোধ রাখছে না চট্টগ্রাম বিশ্বব…
  • ১১ নভেম্বর ২০২৬
নিরাপত্তা শঙ্কায় ঢাবি ক্যাম্পাস ছাড়লেন দুই বিদেশি শিক্ষার্থী
  • ১১ নভেম্বর ২০২৬
অধিনায়কত্ব পাচ্ছেন হামজা, একাদশে ৩ পরিবর্তন
  • ১১ নভেম্বর ২০২৬
মীর নাসিরের পা ধরে শিক্ষক, ছেলে মীর হেলালের পা ধরে ভিসি
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950