বাইসাইকেল কাণ্ড: রুকন সম্মেলনের প্রথম পর্বে সভাপতি, ২য় পর্বে বরখাস্ত সেই জামায়াত আমির

০৩ জুলাই ২০২৬, ১০:৪৪ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০৭:২২ AM
বাইসাইকেল কাণ্ড: রুকন সম্মেলনের প্রথম পর্বে সভাপতি, ২য় পর্বে বরখাস্ত সেই জামায়ত আমির

বাইসাইকেল কাণ্ড: রুকন সম্মেলনের প্রথম পর্বে সভাপতি, ২য় পর্বে বরখাস্ত সেই জামায়ত আমির © সংগৃহীত ও সম্পাদিত

সরকারিভাবে বিতরণকৃত বাইসাইকেল নিয়ে অনিয়মের ঘটনায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজুল ইসলামকে তিন মাসের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সাবেক শিক্ষক আজিজুর রহমান মাস্টারকে ভারপ্রাপ্ত উপজেলা আমির হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) কোটচাঁদপুর শহরের আলফালা সেন্টারে অনুষ্ঠিত রুকন সম্মেলনে জেলা আমির ও সংসদ সদস্য (এমপি) আলী আজম মোহাম্মদ আবু বকর এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ি উপজেলা আমির মাওলানা তাজুল ইসলাম। তবে জুমার নামাজের বিরতির পর দ্বিতীয় অধিবেশনে তিনি উপস্থিত ছিলেন না। তার অনুপস্থিতিতেই জেলা আমির তদন্ত ও সাংগঠনিক শৃঙ্খলার স্বার্থে তাকে তিন মাসের জন্য সাময়িক বরখাস্তের ঘোষণা দেন।

নবনিযুক্ত ভারপ্রাপ্ত উপজেলা আমির আজিজুর রহমান জানান, সরকারিভাবে বিতরণকৃত বাইসাইকেল নিয়ে সাবেক আমিরের বিরুদ্ধে গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশ পাওয়ায় দলের ভাবমূর্তি রক্ষায় প্রাথমিকভাবে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি কোটচাঁদপুরে সরকারিভাবে বাইসাইকেল বিতরণে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নিয়ে জেলা জামায়াত সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করে।

দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
  • ১৩ অক্টোবর ২০২৬
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
ওজন কমানোর পাশাপাশি লিভার ভালো রাখতে খেতে পারেন ৩ ধরনের প্র…
  • ১৩ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রবঞ্চিত অনশনকারীদের আবেদন দিতে বলল অধিদপ্তর, হতে পা…
  • ১৩ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬