পদত্যাগ করেছেন মলদোভার প্রধানমন্ত্রী

০৩ জুলাই ২০২৬, ১১:১৭ PM
মলদোভার প্রধানমন্ত্রী আলেকসান্দ্রু মুনতেনু

মলদোভার প্রধানমন্ত্রী আলেকসান্দ্রু মুনতেনু © সংগৃহীত

প্রধানমন্ত্রীর পদত্যাগে পূর্ব ইউরোপের দেশ মোলদোভায় বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা ও নাটকীয়তার সৃষ্টি হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী আলেকসান্দ্রু মুনতেনু (Alexandru Munteanu) আকস্মিকভাবে পদত্যাগ করেছেন, যার ফলে নিয়ম অনুযায়ী তার পুরো মন্ত্রিসভাও ভেঙে গেছে।

আজ শুক্রবার (৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক জরুরি বিবৃতিতে ৬২ বছর বয়সী এই অর্থনীতিবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন।

বিবৃতিতে মুনতেনু বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার সময় আমি দেশের জন্য বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের আশা নিয়ে দায়িত্ব নিয়েছিলাম। তবে বর্তমান পরিস্থিতিতে আমি মনে করছি, নিজের নীতি, আদর্শ ও বিশ্বাস অনুযায়ী আমার পক্ষে আর এই পদের দায়িত্ব পালন করা সম্ভব নয়। আর এই কারণেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

প্রধানমন্ত্রীর এই আকস্মিক পদত্যাগের পরপরই মোলদোভার প্রেসিডেন্ট মায়া সান্দু (Maia Sandu) তা গ্রহণ করেছেন এবং বর্তমান পরিস্থিতিকে দেশের জন্য একটি 'জটিল সময়' হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে তিনি বিগত দিনগুলোতে মুনতেনুর নেতৃত্বের জন্য তাঁর প্রতি রাষ্ট্রীয় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তবে বিদায়ী প্রধানমন্ত্রীর প্রচ্ছন্ন অভিযোগের জবাবে প্রেসিডেন্ট সান্দু কিছুটা কড়া সুরেই বলেন, ‘আমি সরকারের কাছ থেকে আরও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ প্রত্যাশা করেছিলাম। তবে প্রধানমন্ত্রীর স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে কোনো পক্ষ থেকে বাধা ছিল—এমন দাবি কোনোভাবেই সঠিক নয়।’

মুনতেনুর কাজে প্রেসিডেন্সি বা অন্য কোনো মহলের বাধা দেওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে প্রেসিডেন্ট সান্দু সাংবাদিকদের বলেন, ‘তিনি অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চেয়েছিলেন কিন্তু তাঁকে তা করতে দেওয়া হয়নি—এমন জল্পনা বা গুঞ্জন সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন৷ সরকার পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নিজের বিবেচনা অনুযায়ী কাজ করার পূর্ণ স্বাধীনতা ও কর্তৃত্ব পেয়েছিলেন।’

মোলদোভায় নতুন সরকার গঠন প্রসঙ্গে প্রেসিডেন্ট মায়া সান্দু জানান, খুব দ্রুতই দেশে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হতে পারে৷ তবে নতুন সরকার প্রধান চূড়ান্ত করার আগে বিভিন্ন সংসদীয় দলের সঙ্গে আলোচনার সময় পর্যন্ত দেশ পরিচালনায় আলেকসান্দ্রু মুনতেনুই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে তিনি নিশ্চিত করেছেন।

স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় বিএনপির সাবেক উপমন্ত্রী মারা গেছেন
  • ১৫ অক্টোবর ২০২৬
‘দুনিয়ার সব ঝামেলা এড়িয়ে চলা মানুষ আমি, অথচ আমিই বিসিএসের গ…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকের থুতনিতে আট সেলাই, মারধরের অভিযোগে আটক সেই সপ্তম শ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ পদে চাকরি, আবেদন শুরু ১৪…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৪তম বিসিএসের আনসার ক্যাডার নূরে আলম ৪৫তম’র গেজেটে পুলিশ ক্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব …
  • ১৫ অক্টোবর ২০২৬