যশোরে জাতীয় পার্টির আহ্বায়কসহ শীর্ষ নেতাদের গণপদত্যাগ

১৯ জুন ২০২৬, ১০:৫৪ PM
যশোরে জাতীয় পার্টির আহ্বায়কসহ শীর্ষ নেতাদের গণপদত্যাগ

যশোরে জাতীয় পার্টির আহ্বায়কসহ শীর্ষ নেতাদের গণপদত্যাগ © টিডিসি ফটো

জাতীয় পার্টি যশোর জেলা ও উপজেলা পর্যায়ের বেশ কয়েকজন শীর্ষ নেতা দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ডা. মুফতি ফিরোজ শাহ জানান, দীর্ঘদিন ধরে তারা দলকে শক্তিশালী করতে এবং জনগণের কল্যাণে কাজ করে আসছেন। সাম্প্রতিককালে দলের অভ্যন্তরে সাংগঠনিক শৃঙ্খলার অভাব, নেতৃত্বের মধ্যে সমন্বয়হীনতা এবং শীর্ষ পর্যায়ে নেতাদের অসাংগঠনিক ও স্বেচ্ছাচারী কর্মকাণ্ডে তারা হতাশ।

তাদের মতে, বর্তমান অবস্থায় জাতীয় পার্টি দেশ ও জনগণের জন্য কার্যকর রাজনৈতিক ভূমিকা রাখতে সক্ষম হবে না। এ প্রেক্ষাপটে তারা সম্মিলিতভাবে দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। একই সাথে ১৯ জুন, ২০২৬ থেকে জাতীয় পার্টির সকল সাংগঠনিক কার্যক্রম ও সম্পর্ক থেকে নিজেদের সম্পূর্ণভাবে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ আজিজুর রহমান আজিজ, সদস্যসচিব ডা. মুফতি ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চঞ্চল, এমএ হালিম ও জিএম হাসান।

এছাড়া, কেশবপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডা. আক্তারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. শফিয়ার রহমান, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. হাবিবুর রহমান হাবিবসহ জেলা ও উপজেলা পর্যায়ের আরও বেশ কয়েকজন নেতা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী অন্যদের মধ্যে নেতাদের মধ্যে রয়েছেন রুহুল আমিন লাভলু, ইমন হোসেন লাল্টু, আমিনুর রহমান, বিল্লাল হোসেন, মিজানুর রহমান, রবিউল ইসলাম, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, বজলুর রহমান, ডা. জামাল উদ্দিন, মফিজুর রহমান, একরামুল হক জুয়েল, আবু হারেজ, ওসমান গনি সরকার, সেকেন্দার আলী ও মাস্টার ফিরোজ।

সংবাদ সম্মেলনে নেতারা আরও জানান, ভবিষ্যতে তারা নতুন কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন কি না, তা সময় ও পরিস্থিতির ওপর নির্ভর করবে।

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্…
  • ০৪ নভেম্বর ২০২৬
৮ ঘণ্টার বৈঠকে ২৩ নেতার মতামত, তবুও এমপি আজিজের বিষয়ে যে সি…
  • ০৪ নভেম্বর ২০২৬
ট্যাব পাচ্ছেন প্রাথমিকের ৩ লাখ ৮৩ হাজার শিক্ষক
  • ০৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে অনুষ্ঠিত হলো ‘ফল ২০২৬ গ্র্যাজুয়েট কলক্যুয়াম সিরিজ’
  • ০৪ নভেম্বর ২০২৬
বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করবে জামায়াত
  • ০৪ নভেম্বর ২০২৬
দুই দশকেও প্রকাশ হয়নি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ম্যাগাজিন 
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950