প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি,জরুরি অবতরণ

০৩ জুলাই ২০২৬, ১১:৩২ PM
নভোএয়ারের একটি বিমান

নভোএয়ারের একটি বিমান © সংগৃহীত

ঢাকা থেকে কক্সবাজারগামী নভোএয়ারের একটি যাত্রীবাহী ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ল্যান্ডিং গিয়ার (উড়োজাহাজের চাকা) স্বাভাবিকভাবে ওপরে না ওঠায় প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট ঢাকার আকাশে চক্কর দেওয়ার পর বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।

আজ শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ফ্লাইটটি ঢাকা ছেড়েছিল। বিমানটিতে যাত্রী হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নভোএয়ারের ‘বিকিউ-৯৩৫’ (BQ-935) ফ্লাইটের এই জরুরি অবতরণের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা হুমায়ুন কবির জানান, উড্ডয়নের ১০ থেকে ১৫ মিনিট পরই বিমানের ল্যান্ডিং গিয়ারে ত্রুটি ধরা পড়ে। ক্যাপ্টেন বারবার চেষ্টা করেও চাকা ভেতরে ঢোকাতে (প্রত্যাহার করতে) ব্যর্থ হন। এমন পরিস্থিতিতে যাত্রীদের সুরক্ষার কথা বিবেচনা করে ক্যাপ্টেন বিমানটি ঢাকায় ফিরিয়ে আনার সঠিক সিদ্ধান্ত নেন। তবে অবতরণের আগে গতি ও ভারসাম্য ঠিক রাখতে বিমানটিকে প্রায় ৪৫ মিনিট আকাশে চক্কর দিতে হয়। এ সময় বিমানের ভেতরে সাধারণ যাত্রী ও শিশুদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

নিরাপদে অবতরণের পর স্বস্তি প্রকাশ করে উপদেষ্টা হুমায়ুন কবির বেসরকারি বিমান সংস্থাগুলোর উড়োজাহাজের ফিটনেস পরীক্ষা আরও কঠোর করার তাগিদ দেন।

তিনি বলেন, ‘বেসরকারি এয়ারলাইন্সগুলো যেসব পুরোনো উড়োজাহাজ পরিচালনা করছে, সেগুলোর ফিটনেস আরও কঠোরভাবে পরীক্ষা করা প্রয়োজন। যাত্রীবাহী উড়োজাহাজের নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপসের সুযোগ নেই। এটি সরাসরি মানুষের জীবন ও নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। নিয়মিত কার্যকর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকে যায়।’

দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
  • ১৩ অক্টোবর ২০২৬
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
ওজন কমানোর পাশাপাশি লিভার ভালো রাখতে খেতে পারেন ৩ ধরনের প্র…
  • ১৩ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রবঞ্চিত অনশনকারীদের আবেদন দিতে বলল অধিদপ্তর, হতে পা…
  • ১৩ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬