বিইউবিটিতে এসকিউএ সামিট ২০২৩ অনুষ্ঠিত

২০ মে ২০২৩, ১১:৫০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM
এসময় শিক্ষার্থীদের দক্ষতাবৃদ্ধি এবং মানসম্মত এসকিউএ ইন্জিনিয়ার হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজন সকল পদক্ষেপ নেওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

এসময় শিক্ষার্থীদের দক্ষতাবৃদ্ধি এবং মানসম্মত এসকিউএ ইন্জিনিয়ার হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজন সকল পদক্ষেপ নেওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। © টিডিসি ফটো

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনলোজি (বিইউবিটি) তে অনুষ্ঠিত হয়েছে এসকিউএ সামিট ২০২৩ (SQA SUMMIT 2023)। আজ শনিবার (২০ মে) বিউবিটি কম্পিউটার সায়েন্স এলামনাই ও আইটি ট্রেনিং বিডির উদ্যোগে এবং বিউবিটি আইটি ক্লাবের সার্বিক আয়োজনের এই অনুষ্ঠান হয়।

দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রথম পর্বে কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের এসকিউএ সম্পর্কে অবগত করা হয় এবং শেষ পর্বে এসকিউএ এর ভবিষ্যৎ, সম্ভবনা এবং এ সম্পর্কে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউবিটি উপাচার্য ড. ফায়াজ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. তৌহিদ ভূঞাঁ, বিউবিটি রেজিস্ট্রার জনাব ড. মো. হারুন উর রশীদ এবং আইটি ট্রেনিং বিডির চেয়ারম্যান জনাব মো: সাবিউল ইসলাম রাশেদ।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ভাইস চেয়ারম্যান জনাব মো. নুরুল হুদা, মিলেনিয়াম ইনফরমেশন সলিউশনের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার জনাব আবু হেনা মো. শাহীন সহ প্রমুখ।

অনুষ্ঠানে সম্পর্কে বিউবিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এবং বিউবিটি আইটি ক্লাবের কো -অর্ডিনেটর জনাব আশরাফুল ইসলাম  দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের প্রত্যাশা থাকে আমাদের শিক্ষার্থীরা নতুন প্রযুক্তির সাথে অভ্যস্ত থাকুক এবং নিজেদের দক্ষতাকে নতুন মাত্রায় নিয়ে যাক, আর যেহেতু এসকিউএ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি নতুন বিষয় তাই আমরা চাই আমাদের শিক্ষার্থীরা এর সাথে পরিচিত হোক এবং দক্ষভাবে গড়ে উঠুক।

এসময় শিক্ষার্থীদের দক্ষতাবৃদ্ধি এবং মানসম্মত এসকিউএ ইন্জিনিয়ার হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজন সকল পদক্ষেপ নেওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

প্রসঙ্গত, এসএসকিউ ( SQA) বা  Software Quality Assurances হলো সে সকল প্রক্রিয়া যার মাধ্যমে একটি সফটওয়্যারের 
ইঞ্জিনিয়ারিং মান নির্ধারন,প্রযুক্তিগত পর্যালোচনা, মান নিয়ন্ত্রণ, ত্রুটি সংগ্রহ, বিশ্লেষণ এবং ব্যবস্থাপনা পরিবর্তনের মাধ্যমে যথাযথ নিরাপত্তা প্রদান করা হয়ে থাকে।

চুয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, দ্রুত অচলাবস্থা নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
শতবর্ষী মাদ্রাসা জাতীয়করণ প্রত্যাশী ফোরামের আহ্বায়ক আমিনুল,…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘মিডল ফিঙ্গার’ দেখালেন পরীমনি
  • ০৯ নভেম্বর ২০২৬
অক্ষত পরীমনির গাড়ি, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ
  • ০৯ নভেম্বর ২০২৬
অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব আব্দুস সালাম পুনর্নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
মায়ের কিডনি নিয়েও বাঁচানো গেল না ছেলেকে, প্রতিস্থাপনের ৩২ দ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950