৮ দিন ইবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১৩ মে ২০২৩, ০৮:০৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪২ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

গুচ্ছের ভর্তি পরীক্ষা উপলক্ষে ৮ দিন ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।  তবে অফিসসমূহ যথারীতি খোলা থাকবে। শনিবার (১০ মে) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম আলী হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়, গুচ্ছের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সম্মান প্রথম শ্রেনীতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা এবং ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণের লক্ষে আগামী ১৯, ২০, ২৬ ও ২৭ মে এবং ২ থেকে ৫ জুন বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে উক্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।

আরও পড়ুন: ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন চলছে, পরীক্ষা ১৯ মে

আগামী ২০ মে সমন্বিত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিট, ২৭ মে ‘সি’ ইউনিট ও ৩ জুন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও আগামী ৫ জুন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ১৩ হাজার ১৮৩ জন পরীক্ষার্থী। দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি পরীক্ষার আবেদন পড়েছে ৩ লাখ ৩ হাজার ২৩১টি।

প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত
  • ০৯ নভেম্বর ২০২৬
আজ সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৯ নভেম্বর ২০২৬
চুয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, দ্রুত অচলাবস্থা নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
শতবর্ষী মাদ্রাসা জাতীয়করণ প্রত্যাশী ফোরামের আহ্বায়ক আমিনুল,…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘মিডল ফিঙ্গার’ দেখালেন পরীমনি
  • ০৯ নভেম্বর ২০২৬
অক্ষত পরীমনির গাড়ি, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950