ঢাবির প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ জুন

১৬ মার্চ ২০২৩, ০৫:৫১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে প্রযুক্তি ইউনিটের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২ এপ্রিল থেকে এবং আবেদন গ্রহণ চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জুন (শুক্রবার) বিকাল ৩ টা ৩০ মিনিট থেকে ৫ টা পর্যন্ত সময়ে অনুষ্ঠিত হবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন এবং সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য https://collegeadmission.eis.du.ac.bd/ ওয়েবসাইটে প্রদত্ত সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের নতুন পরিচালক …
  • ৩০ জুলাই ২০২৬
সমন্বিত ৬ কোর্সসহ বিএড ও বিবিএর ফরম পূরণের সময় বাড়াল জাতীয় …
  • ৩০ জুলাই ২০২৬
ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর …
  • ৩০ জুলাই ২০২৬
মাদক সেবনের দায়ে দুই দুলালের ৬ মাসের কারাদণ্ড
  • ৩০ জুলাই ২০২৬
আনসার সদস্যকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার
  • ৩০ জুলাই ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২০ আগস্ট পর্যন…
  • ৩০ জুলাই ২০২৬