বিদেশে উচ্চশিক্ষা, বাংলাদেশ ব্যাংকের লোগো ও ডলার © টিডিসি সম্পাদিত
বিদেশে শিক্ষা খরচ নেয়ার নিয়ম শিথিল করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিদেশে পড়াশোনার খরচে অনুমতি লাগবে না।
সোমবার (৯ নভেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনার খরচের জন্য ডলার নিতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে না। পাশাপাশি পেশাগত কোর্সের খরচের জন্য ডলার নিতে পূর্বানুমোদন লাগবে না।
এদিকে, চিকিৎসার জন্য বিদেশে বাংলাদেশীদের জন্য ডলার খরচের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। অনুমতি ছাড়াই প্রতিজন খরচ করতে পারবেন সর্বোচ্চ ৩০ হাজার ডলার। এর আগে এই খরচের সীমা ১৫ হাজার ডলার ছিল। এর বেশি ডলার দেশের বাইরে নিতে হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগতো।