জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম সমাপ্ত ঘোষণা

১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৪ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মানের ভর্তি কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফাঁকা আসন পূরণ হয়ে যাওয়াই এ সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।  বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, আামাদের আসন যেগুলো ফাঁকা ছিলো সব পূরণ হয়ে গেছে। এজন্য আজ থেকেই প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।

মাইগ্রেশন করায় এখনো কয়েকটি আসন ফাঁকা রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, কয়েকজন শিক্ষার্থী মাইগ্রেশন হয়ে অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছে। তবুও ওই ফাঁকা আসনের জন্য পুনরায় আর ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হবে না।

আরও পড়ুন: ঢাকা কলেজে স্নাতোকোত্তর শেষ পর্বে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক দ্যা ডেইল ক্যাম্পাসকে বলেন, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। আমাদের কিছু সিট ফাঁকা ছিল। তা পূরণ হয়ে গিয়েছে, আমাদের আর সিট ফাঁকা নেই।

এর আগে গত ১৪ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়টির ভর্তির গণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে সপ্তম মেধাতালিকা থেকে ভর্তির পর ইনস্টিটিউট ও বিভাগগুলোতে বিদ্যমান শূণ্য আসনগুলো মেধাক্রমের ভিত্তিতে পূরণে মেধাক্রমের শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তির আবেদন আহ্বান করা হয়।

১৬ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে শিক্ষার্থীরা আবেদন সম্পন্ন করে এবং ১৭ জানুয়ারি ভর্তির তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়।

‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে বৈধ ৬ প্রার্থী, বিএনপিরই ২ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সব মাদ্রাসার অধ্যক্ষ-সুপারকে জরুরি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬