ঢাকা কলেজে স্নাতোকোত্তর শেষ পর্বে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৫ PM
ঢাকা কলেজে মাস্টার্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা কলেজে মাস্টার্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ © ফাইল ফটো

রাজধানীর ঢাকা কলেজে স্নাতোকোত্তর (মাস্টার্স) শেষ পর্বে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজ। ২০২১-২০২২ শিক্ষবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শুধুমাত্র ঢাকা কলেজ থেকে অনার্স পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র হতে হবে। আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শুধুমাত্র ঢাকা কলেজ থেকে ২০২১, ২০২০ ও ২০১৯ সালের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এমএ, এমএসএসএ এবং এমএসসি শেষপর্ব নিয়মিত কোর্সে ভর্তির কার্যক্রম আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে।

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

এছাড়াও বিজ্ঞপ্তি আরও বলা হয়েছে, বিভাগ থেকে ২০২১ সনের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণের তালিকা আইসিটি বিভাগে প্রেরণ করতে হবে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ তারিখের মধ্যে ভর্তি ফি এর টাকা নগদ, বিকাশ, রকেট ও উপায় এর মাধ্যমে জমা নেওয়া হবে। পরে অনলাইনের মাধ্যমে ভর্তির কার্যক্রম সম্পন্ন করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

ভর্তির যোগ্যতা :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শুধুমাত্র ঢাকা কলেজ থেকে ২০২১, ২০২০ ও ২০১৯ সালের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

এছাড়াও বিভাগ থেকে ২০২১ সালের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা কলেজের আইসিটি বিভাগে পাঠানোর জন্যও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে বাড়তি নজর বিসিবির
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টেবিল টেনিস খেলোয়াড় খই খইয়ের রাজসিক বিদায়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬