ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক, না ফেরার দেশে জবি শিক্ষার্থী

১৬ ডিসেম্বর ২০২২, ১০:০৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
শিপন বিশ্বাস

শিপন বিশ্বাস © টিডিসি ফটো

নিজ বাড়িতে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে শিপন বিশ্বাস নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী মৃত্যু বরণ করেছেন। আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে তার মৃত্যু হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। শিপন বিশ্বাসের গ্রামের বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলার চটকাবাড়িয়া। বাবা সত্য বিশ্বাস ও মা পবিত্রা বিশ্বাসের একমাত্র ছেলে ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল। তিনি বলেন , সকালেই শিপন বিশ্বাসের মৃত্যুর খবর পেয়েছি। খবর পাওয়ার পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করি। ভোরে নিজ বাড়িতেই মারা যায় শিপন। তার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত।

এদিকে শিপনের অকাল মৃত্যুতে পরিবার ও বন্ধুবান্ধবদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র অবলম্বনকে হারিয়ে সবাই দিশেহারা। বিভাগেও শোকের ছায়া নেমে আসে।
 
দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাফিজুল ইসলাম বলেন, শিপন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। অত্যন্ত বিনয়ী এবং বুদ্ধিদীপ্ত হওয়ায় সবার সঙ্গেই সুসম্পর্ক ছিল তার। সে এভাবে সবাইকে ছেড়ে চলে যাবে তা মেনে নেওয়ার মতো নয়। তার অকাল প্রয়াণে আমরা সকলেই শোকাহত। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

ভাঙ্গুড়ায় ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতার ছেলে আটক
  • ১৩ আগস্ট ২০২৬
উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা
  • ১৩ আগস্ট ২০২৬
হামে আরও পাঁচজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯০০ ছুঁইছুঁই
  • ১৩ আগস্ট ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত রবিবার
  • ১৩ আগস্ট ২০২৬
নিম্নমানের ইটে ব্রিজের সংযোগ সড়ক নির্মাণের অভিযোগ
  • ১৩ আগস্ট ২০২৬
জেন্টল পার্ক নিয়োগ দেবে ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার, আবেদন …
  • ১৩ আগস্ট ২০২৬