খসে পড়লো হলের ছাদ, প্রাণে বেঁচে ফিরলেন বিএম কলেজছাত্ররা

৩০ নভেম্বর ২০২২, ০২:০৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
ছাদ ধসে ছাত্রদের বিছানার ওপর পড়েছে

ছাদ ধসে ছাত্রদের বিছানার ওপর পড়েছে © টিডিসি ফটো

বরিশাল বি এম কলেজের একটি ছাত্রাবাসের হল রুমের ছাদ ধসে পড়েছে। ভাগ্যক্রমে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ছাত্ররা।

মঙ্গলবার (২৯ নভেম্বর) কলেজের ডিগ্রি হল বি ব্লকের ২১৬ নম্বর রুমে এ ঘটনা ঘটে। ছাত্ররা দ্রুত রুম থেকে বেরিয়ে যাওয়ায় কেউ আহত হননি।

শিক্ষার্থীরা জানান, কলেজের সকল হলের অবস্থা করুণ। প্রায় স ভবনই মেয়াদ উত্তীর্ণ। ডিগ্রি হলের এ ব্লক, বি ব্লক এবং সি ব্লক একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় ভবন গুলো ধসে পড়তে পারে এবং আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি।

New Project - 2022-11-30T142111-285

শিক্ষার্থীরা আরও জানান, আমরা প্রতি বছর হলে সিটের জন্য টাকা দেই। এছাড়া সরকার কর্তৃকও হলের উন্নয়নের জন্য টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও বিন্দুমাত্র উন্নয়ন হচ্ছে না।

আরও পড়ুন: করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ।

শিক্ষার্থীদের দাবি, দ্রুত মেয়াদউত্তীর্ণ হলগুলোর সংস্করণ করা হোক। 

New Project - 2022-11-30T142136-174

তবে হলের ছাদ ধসে পড়ার ব্যাপারে জানতে চাইলে হল সুপার জনাব শাহ আলম এবং সহকারী হল সুপার রফিকুল ইসলাম কেউই এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি। 

মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা প্রাণঘাতী ইনজেকশন, তবুও বেঁচে গ…
  • ০২ অক্টোবর ২০২৬
বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি, যুবদলের বহিষ্…
  • ০২ অক্টোবর ২০২৬
এলএলবি প্রথম পর্বের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০২ অক্টোবর ২০২৬
রোনালদোকে ছাড়াই বড় জয় পেল পর্তুগাল
  • ০২ অক্টোবর ২০২৬
বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক
  • ০২ অক্টোবর ২০২৬
ব্যস্ত নগরজীবনে কিছুটা সময় প্রকৃতির মাঝে, কমতে পারে মানসিক …
  • ০২ অক্টোবর ২০২৬