৪৪তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইবিতে বর্ণাঢ্য র‍্যালি

২২ নভেম্বর ২০২২, ০৪:১৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
৪৪তম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দিবস উদযাপন

৪৪তম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দিবস উদযাপন © টিডিসি ফটো

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৪তম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়ানো, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলা মঞ্চে এসে মিলিত হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: এমপিও আপিল কমিটির সভা সোমবার

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শিরিনা বিথী।

সভা শেষে দিবসটি উপলক্ষে কেক কাটা হয়। পরে সেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এরপর মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উপাচার্য অধ্যাপক  ড. আবদুস সালাম বলেন, শিক্ষা ও অবকাঠামো দুটি সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এজন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলের উপর যে অর্পিত দায়িত্ব সেটি সততার সঙ্গে পালন করতে হবে। শিক্ষা-গবেষণায় মনোনিবেশ করে আমরা শ্রেষ্ঠতর থেকে শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয়ের কাতারে দাঁড়াতে চাই।

ট্যাগ: ইবি
যেন হীরক রাজার দেশে ফিরে যাচ্ছি: মনিরা শারমীন 
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল শেরপুর-৩ আসনে নির্বাচন, ১২৮ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাওদা সুমিকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী মহিলা ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আব্দুল্…
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসের পক্ষে মন্ত্রীপরিষদে মতামত দেওয়ার ইঙ্গিত শিক্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডিজিটাল ডিভাইস এড়ানোর সুযোগ নেই, শিক্ষার্থীদের ‘আসক্তি’ নিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close