কাল শেরপুর-৩ আসনে নির্বাচন, ১২৮ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম

০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ PM
নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে

নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে © টিডিসি

রাত পোহালেই শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোটগ্রহণকে সামনে রেখে ইতোমধ্যে ১২৮টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে। প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচন ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র‌্যাবের ১০টি টিম মাঠে কাজ করবে এবং ৪টি টিম রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে। পুলিশের ২৬টি মোবাইল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

নির্বাচনী মাঠে শৃঙ্খলা রক্ষায় ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ ছাড়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১৮ জন পর্যবেক্ষক নিয়োজিত থাকবেন। দুই উপজেলায় দায়িত্ব পালন করবেন দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ইলেকশন ইনকোয়ারি কমিটির তিনজন যুগ্ম জেলা জজ। পাশাপাশি সেনাবাহিনীর কয়েকটি টিমও মাঠে কাজ করবে।

প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে ৫-৬ জন পুলিশ সদস্যের পাশাপাশি ১২ জন করে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতোমধ্যে নির্বাচনী এলাকায় অবস্থান নিয়েছেন।

দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ১২৮টি ভোটকেন্দ্রে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ২৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, তফসিল অনুযায়ী ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। আচরণবিধি লঙ্ঘন বা কোনো ধরনের অনিয়ম দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এই আসনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সাবেক তিনবারের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মাসুদুর রহমান ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে মিজানুর রহমান।

হুমায়ূন আহমেদের হাতে গড়া প্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠে …
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসি পাশ করলেন অভিনেত্রী ইসরাত অতিথি
  • ১০ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় তোপের মুখে ববি প্রশাস…
  • ১০ আগস্ট ২০২৬
এইচপি ও ‘এ’ দলের ক্রিকেটারদের ম্যাচ ফি দেওয়ার সিদ্ধান্ত বিস…
  • ১০ আগস্ট ২০২৬
পাঁচ হত্যা মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প…
  • ১০ আগস্ট ২০২৬
সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০…
  • ১০ আগস্ট ২০২৬