অর্ধেকেরও বেশি আসন ফাঁকা ববির, দ্বিতীয় মেধাতালিকা ১৮ নভেম্বর

১৩ নভেম্বর ২০২২, ০৬:০৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ১ম মেধাতালিকার ভর্তি শেষ হয়েছে। এতে ১ হাজার ৪৯০টি আসনের বিপরীতে আসন ফাঁকা রয়েছে ৭৩১টি আসন। এসব ফাঁকা আসনে আগামী ১৮ নভেম্বর থেকে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি কার্যক্রম শুরু হবে ৷

রবিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্য রাহাত হোসেন ফয়সাল দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাহাত হোসেন ফয়সাল জানান, প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছে ৭৫৯ জন। এতে আসন ফাঁকা রয়েছে ৭৩১টি। ‘এ’ ইউনিটে ভর্তি হয়েছেন ৩৮৬, ‘বি’ ইউনিটে ২২২ এবং ‘সি’ ইউনিটে ১৫১ জন শিক্ষার্থী। এছাড়াও ‘এ’ ইউনিটে আসন ফাঁকা আছে ৩৬৪টি, ‘বি’ ইউনিটে ১৯৯টি এবং ‘সি’ ইউনিটে ১৬৮টি আসন।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে কর্মমুখী কোর্সকে গুরুত্ব দিতে হবে: জবি ভিসি

পরবর্তী মেধা তালিকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগামী ১৫-১৬ নভেমম্বর এটি প্রকাশিত হবে ৷ এরপর ১৮ নভেম্বর থেকে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি কার্যক্রম শুরু হবে৷

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় ২৭ অক্টোবর। আর আবেদন ফি পরিশোধ করা গেছে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা ছিল।

সংবাদপত্রের রেফারেন্সে নিজেকে নিয়ে ‘কুৎসিত’ ওয়াজের বিচার দ…
  • ০২ এপ্রিল ২০২৬
ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬
ফেনী-লক্ষ্মীপুর-ঢাকার দক্ষিণখানসহ ৫ জেলা-উপজেলায় মেডিকেল কল…
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬