বিশ্ববিদ্যালয়ে কর্মমুখী কোর্সকে গুরুত্ব দিতে হবে: জবি ভিসি

১২ নভেম্বর ২০২২, ১১:১৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
অর্থনীতি বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত পুণর্মিলনী অনুষ্ঠান

অর্থনীতি বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত পুণর্মিলনী অনুষ্ঠান © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ইমদাদুল হক বলেছেন, প্রায়ই দেখা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বিদেশে যে কোর্সে পি.এইচ.ডি অর্জন করেন সে কোর্সটা নিজ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করতে চান অথচ সে কোর্সের বাংলাদেশে কোনো প্রয়োজন আর পর্যাপ্ত কর্মক্ষেত্রই নেই। আমাদের এজন্য শিক্ষার্থীদের পরবর্তী জীবনে কর্মক্ষেত্রে প্রয়োজন হবে এমন কোর্সকে গুরুত্ব দিতে হবে। শনিবার (১২ ই নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

আরও পড়ুন: খুবিতে আসন ফাঁকা ৯০০

এসময় তিনি আরো বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য আগামী ৫০ বছরের একটা একাডেমিক মাস্টারপ্ল্যান তৈরি করছি যার মাধ্যমে আমরা ভবিষ্যতে আমাদের অবস্থান সম্পর্কে অবগত হতে পারবো। 

অর্থনীতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন এর আহবায়ক ইস্কান্দার মির্জা শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. মোঃ ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. কামাল উদ্দিন আহমেদ, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আজম খান এবং সাবেক শিক্ষার্থী চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নূরুল আমিন রুহুল। 

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড.  কামাল উদ্দিন আহমেদ বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতিতে দেখা যায় প্রতি বছর লক্ষাধিক শিক্ষার্থী ভর্তির চেষ্টা করে। এ বছর ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীকে যখন পছন্দের বিভাগের কথা জিজ্ঞেস করা হয় সে বলেছে তার ইচ্ছা সে জবির অর্থনীতি বিভাগে ভর্তি হবে। আমি মনে করি এটা এ বিভাগের জন্য একটা বড় প্রাপ্তি। এ সময় তিনি সাবেক শিক্ষার্থীদের অর্থনীতি বিভাগ এবং বিভাগের ছাত্রছাত্রীদের উন্নয়নে ও বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে খেয়াল রাখার নির্দেশ দেন। 

পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তাদের শিক্ষা জীবনের স্মৃতিচারণ করেন। প্রথম অধিবেশনে আলোচনাসভা শেষে মধ্যাহ্ন ভোজের পর সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

ফেলোশিপ নিয়ে গবেষণার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, করুন আ…
  • ২৬ জুলাই ২০২৬
সাড়ে ১৪ হাজার সহকারী শিক্ষকের জন্যও কি বাধ্যতামূলক, জানালেন…
  • ২৬ জুলাই ২০২৬
কেন্দুয়ার নতুন ইউএনও সানজিদা চৌধুরী 
  • ২৬ জুলাই ২০২৬
‘নির্বাচন কমিশনে দলীয় নিয়োগ দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্…
  • ২৬ জুলাই ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতা…
  • ২৬ জুলাই ২০২৬
রেসিডেনসিয়াল মডেল কলেজ বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক, আব…
  • ২৬ জুলাই ২০২৬