নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১০ নভেম্বর ২০২৬, ১১:৪০ PM
শাবিপ্রবিতে ছাত্রদলের বিক্ষোভ

শাবিপ্রবিতে ছাত্রদলের বিক্ষোভ © সংগৃহীত

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসের শাহপরান হলের সামনে থেকে মিছিলটি বের করেন নেতা-কর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে প্রধান ফটকে (মেইন গেইটে) গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান, সহ-সভাপতি মুহাম্মদ সোহাগ এবং সাধারণ সম্পাদক নাঈম সরকার। এ সময় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলে নেতা-কর্মীরা ছাত্রলীগের নৈরাজ্য ও চক্রান্তের বিরুদ্ধে নানা প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।

এ সময় ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর,’ ‘আপা আপা করিসনা, তদের আপা আসবেনা’, ইত্যাদি মিছিল দেন তারা। 

সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডাররা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের বিভিন্ন ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছেন। চক্রান্ত করে শিক্ষার্থীদের মনে ভয় ও সন্ত্রাস ছড়ানোর এই পাঁয়তারা রুখে দেওয়া হবে।’

সমাবেশে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, ‘ছাত্রলীগ একটি নিষিদ্ধ ও চিহ্নিত সন্ত্রাসী সংগঠন। ক্যাম্পাসে কিংবা দেশের কোথাও তাদের কোনো ধরনের নৈরাজ্য সহ্য করা হবে না। শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রদল কঠোর অবস্থান নেবে।’

তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের যেকোনো অপতৎপরতা ও চক্রান্ত রাজপথে থেকে প্রতিহত করতে শাবিপ্রবি ছাত্রদল প্রস্তুত রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে সন্ত্রাসীদের এই চক্রান্ত নস্যাৎ করা হবে।’

ছাত্রদল সভাপতি রাহাত জামান বলেন, ‘আমরা চাই মেধা ও মননের চর্চা, কোনো পেশিশক্তি বা ত্রাসের রাজনীতি নয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে যে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, শাবিপ্রবি ছাত্রদল তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ছাত্রদল সবসময় ঢাল হয়ে দাঁড়াবে।’

নেতাকর্মীরা অবিলম্বে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ককটেল বিস্ফোরণ ও নাশকতায় জড়িত ছাত্রলীগ ক্যাডারদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, এক কর্মচারী বরখাস্ত
  • ১০ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শাবিপ্রবি ছাত্…
  • ১০ নভেম্বর ২০২৬
ব্যর্থতা ঢাকতে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে সরকার: ছাত্র ইউনিয়ন
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950