জাতীয় বিশ্ববিদ্যালয়

দ্বিতীয় রিলিজ স্লিপের মেধাতালিকা ২ অক্টোবর

২৮ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধাতালিকা আগামী ২ অক্টোবর প্রকাশ করা হবে। বুধবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা ০২ অক্টোবর বিকাল ৪টায় প্রকাশ করা হবে। এর মাধ্যমে একইদিন বিকাল ৪টা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে রাত ৯টা থেকে পাওয়া যাবে।

আরও পড়ুন : ৪১তম বিসিএসের ফল কবে, বলতে পারছে না পিএসসি

উল্লেখ্য যে, ২য় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০২০-২০২১ শিক্ষাবর্ষে কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ১২ অক্টোবরের মধ্যে উক্ত ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ওই শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এছাড়া ২য় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন করার কোন সুযোগ থাকবে না।

ছাত্রদল নেতা তরিকুলের স্ট্যাটাস, চাইলেন ত্যাগের মূল্যায়ন
  • ১৩ জুলাই ২০২৬
বাঁশখালীতে ত্রাণসামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে বিএনপি নেতা আ…
  • ১৩ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় একটি বেকার তৈরির কারখানা: শিবির সভাপতি
  • ১৩ জুলাই ২০২৬
শিক্ষা ক্যাডারের ১৫ কর্মকর্তাকে বদলি, তালিকা দেখুন এখানে
  • ১৩ জুলাই ২০২৬
কিউএস আফ্রিকা ফোরাম ২০২৬-এ এআইইউবি’র অংশগ্রহণ
  • ১৩ জুলাই ২০২৬
ফের জেন জি বিক্ষোভে উত্তাল নেপাল 
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence