ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষের ঘটনায় কুবিতে তদন্ত কমিটি গঠন

১১ সেপ্টেম্বর ২০২২, ০২:২৬ PM
কুবিতে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ

কুবিতে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গত দুইদিনের সংঘর্ষের ঘটনা তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী সাক্ষরিত এক অসিফ আদেশে এ তথ্য জানানো হয়।

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান কে আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী কে সদস্য সচিব করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে। 

কমিটির সদস্য সচিব প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিক বলেন, আমরা বিভিন্ন ফুটেজ এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত করবো। এবং অতি দ্রুত প্রতিবেদন পেশ করবো।  

তদন্ত কমিটির বিষয়ে উপাচার্য অধ্যাপক ড এফ এম আবদুল মঈন বলেন, আমি দ্রুত কমিটিকে দায়িত্ব দিয়েছি। কমিটি সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পেশ করলে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬