খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা

০২ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ AM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

প্রাইভেট কারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক ছাত্রীর মৃত্যুর পরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদে তারা আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ‘নিরাপদ সড়ক’ ও বিচার দাবিতে ক্লাস বর্জনের পাশাপাশি ডিবি অফিস ঘেরাও কর্মসূচির ঘোষণা করেছেন।

বুধবার (১ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের সব ডিসিপ্লিনের শিক্ষার্থীদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়ার পরও দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। প্রশাসনের পক্ষ থেকে ন্যূনতম কোনো কার্যকর উদ্যোগ না আসায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: অনলাইন ক্লাস, ছুটি বৃদ্ধি ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

সমাবেশে শিক্ষার্থীরা দুর্ঘটনার সঙ্গে জড়িত সবাইকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে জবাবদিহি ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নগরীতে লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন যানবাহনের চলাচল বন্ধের দাবিও তোলেন তারা।

জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় খুলনা নগরীর জেলা পরিষদ ভবনের সামনে প্রাইভেট কারের ধাক্কায় খুবি শিক্ষার্থী মৌমিতা হালদার (২৬) নিহত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬