গোপালগঞ্জে সেচপাম্প চালানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

৩১ মার্চ ২০২৬, ০৫:১৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলায় ধানখেতে পানি দিতে গিয়ে সেচপাম্প চালানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে ইন্দ্রজিত মন্ডল (২৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত ইন্দ্রজিত মন্ডল গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের আন্দারকোটা গ্রামের ক্ষিতীশ মন্ডলের ছেলে। 

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে ইন্দ্রজিত স্থানীয় করম আলী মৃধার ধান খেতে সেচ দেওয়ার জন্য পাম্প চালু করতে যান। পরিবারের লোকজন ইন্দ্রজিতকে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। পরে স্থানীয় পাম্প ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাকরি গেল পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার, তালিকা দেখুন এখানে
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‎জাকসুর তফসিল ঘোষণার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সরকারি কর্মচারীদের জিপিএফ এবং সিপিএফের মুনাফার হার নির্ধারণ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ২৫ অক…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ মিলল পুকুরে
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার ৮ দেশে জ্বালানি তেলের দাম কেমন?
  • ২১ সেপ্টেম্বর ২০২৬