রামেকে হাসপাতালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু, ভর্তি ৯৮

৩১ মার্চ ২০২৬, ০৪:১৫ PM
রাজশাহী মেডিকেল কলেজ

রাজশাহী মেডিকেল কলেজ © ফাইল ফটো

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে হাসপাতালটির জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৯৮ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জন সাসপেক্টেড (উপসর্গযুক্ত) রোগী ভর্তি হয়েছেন।

ডা. শংকর কুমার বিশ্বাস আরও বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে।

উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬
অবশেষে পাওয়া গেল জার্মান পর্যটকের ল্যাপটপ, যেভাবে উদ্ধার
  • ১১ অক্টোবর ২০২৬