রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিকশা

০১ এপ্রিল ২০২৬, ১০:০৫ PM
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিকশা

রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিকশা © সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ব্যাটারিচালিত বেপরোয়া অটোরিকশার ধাক্কায় রায়হান নামের সাত বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার (১ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামে নিজ বাড়ির সামনেই এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু রায়হান একই এলাকার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু রায়হান নিজ বাড়ির পাশের পাকা সড়কের ধারে দাঁড়িয়ে ছিল। বিকেল আনুমানিক ৪টার দিকে পূর্বধলা থেকে জারিয়াগামী একটি অজ্ঞাতনামা ব্যাটারিচালিত অটোরিকশা বেপরোয়া গতিতে এসে পেছন থেকে শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা লাগার পর শিশুটি সড়কে ছিটকে পড়ে এবং গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক অটোরিকশা চালক গাড়িটি থামানোর কোনো চেষ্টা না করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দুর্ঘটনার পর রক্তাক্ত ও অচেতন অবস্থায় রায়হানকে উদ্ধার করে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা। কালক্ষেপণ না করে দ্রুত তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রায়হানকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে এবং ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যুর দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনায় জড়িত অটোরিকশা ও এর চালককে এখনো শনাক্ত করা যায়নি। ঘাতক চালককে আইনের আওতায় আনতে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

দেশে আইনশৃঙ্খলার অবনতি ও নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার ব্য…
  • ১৮ মে ২০২৬
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে চারজনকে আটক করে পুলিশে দিল জনতা
  • ১৮ মে ২০২৬
এআইইউবিতে উদ্বোধন হলো আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপের
  • ১৮ মে ২০২৬
জীবন বিমা করপোরেশনে পার্ট-টাইম চাকরির সুযোগ, পদ ১০০, আবেদন …
  • ১৮ মে ২০২৬
স্মার্ট ক্যাম্পাস, সবুজ শক্তি: ড্যাফোডিলে বায়োগ্যাস প্ল্যান…
  • ১৮ মে ২০২৬
কুবিতে ৫ অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন উপাচার্য
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081