৪১তম বিসিএসের ফল কবে, জানালেন পিএসসি চেয়ারম্যান

২৮ আগস্ট ২০২২, ০৯:৪৮ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা শেসের ৯ মাস পার হলেও ফলাফল দেয়া হয়নি। এ নিয়ে চরম ভোগান্তিতে রয়েছেন চাকরিপ্রার্থীরা। তবে জটিলতা কাটিয়ে আগামী মাসের প্রথম সপ্তাহে এই বিসিএসের ফল দেওয়া হবে বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ মার্চ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। লিখিত পরীক্ষা শেষ হয় ৬ ডিসেম্বর । এরপর প্রায় ৯ মাস পার হলেও ফল প্রকাশ করেনি সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আরো পড়ুন: আন্তর্জাতিক সংস্থায় ঘরে বসে কাজের সুযোগ, সর্বোচ্চ বেতন ৫০,০০০

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, অনেক পরীক্ষক নির্ধারিত সময়ে খাতা দেয়নি। কাটতেও ভুল করেছেন ৩১৮ জন পরীক্ষক। এসব সংশোধন করে ফল দেয়া হবে আগামী মাসের প্রথম সপ্তাহে। যারা অবহেলা করেছেন তাদেরকে আর খাতা দেয়া হবে না।

তিনি বলেন, ৪৫তম বিসিএস থেকে সংকট থাকবে না। এক বছরের মধ্যেই সব প্রক্রিয়া সম্পন্ন হবে। ৪৫তম বিসিএসের আগে পরিমার্জন হবে সিলেবাসও।

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬