পিএসসি’র নতুন সিদ্ধান্ত

হলে দেখাদেখি করলেই নেয়া হবে খাতা, বাতিল হতে পারে প্রার্থিতাও

১৭ জুলাই ২০২২, ০৩:০০ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, আমরা একটি আদর্শ ব্যবস্থার দিকে যাচ্ছি। যেখানে পরীক্ষার হলে কোনো প্রার্থী কথা বলবে না বা দেখাদেখি করবে না। এটি করলে প্রার্থীদের বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নেব। হয়তো একবারে এটি বন্ধ হবে না হবে আমাদের চেষ্টা ও উদ্যোগ আছে এটি আমরা পুরোপুরি বন্ধ করতে চাই। এখন থেকে পিএসসি যত পরীক্ষা নেবে সবগুলোতেই এই পদ্ধতি প্রয়োগ করা হবে। আমরা সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করে মেধাবী প্রার্থীদের নিয়োগ দিতে চাই।

সভা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় আজকের সভায় ২৪ জুলাই থেকে শুরু হতে যাওয়া ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে। ঢাকার ৮টি কেন্দ্র ও ঢাকার বাইরের বিভাগীয় শহরের ৭টি মোট ১৫টি কেন্দ্রে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সভায় পিএসসি চেয়ারম্যান ছাড়াও সদস্য, যেসব কেন্দ্রে পরীক্ষা হবে সেখানের প্রতিষ্ঠান প্রধান, পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক, ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

চলতি বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ প্রার্থী। গত বছরের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

 

ট্যাগ: পিএসসি
কুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা 
  • ২৫ আগস্ট ২০২৬
র‍্যাগিংয়ের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীকে…
  • ২৫ আগস্ট ২০২৬
‘দাদা, পানি দাও, আমি ঘটনা ঘটাই ফেলছি, আমি তো মার্ডার করছি’
  • ২৫ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে ‘উপায়’, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
সার বিক্রি নিয়ে নতুন নির্দেশনা দিল সরকার 
  • ২৫ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘গেটওয়ে টু গ্লোবাল অপারচুনিট…
  • ২৫ আগস্ট ২০২৬